সৌদিতে নির্যাতিত সুমিকে উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০২:৩৯ এএম

সৌদি আরবে নির্যাতনের শিকার সাভারের গৃহবধূ সুমি আক্তারকে (২৬) গত সোমবার উদ্ধার করেছেন রিয়াদস্থ বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা। এরপর তাকে কনস্যুলেটের তত্তাবধানে রাখা হয়েছে এবং ভালো আছেন বলে জানিয়েছেন তার স্বামী নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে খোঁজ

নিতে গেলে আশুলিয়ার চারাবাগ এলাকায় সুমির স্বামী এ তথ্য জানান।

ভাগ্যবদলের আশায় সৌদি আরব যাওয়া সুমি আক্তার সম্প্রতি এক ভিডিওবার্তায় তার ওপর নির্যাতনের মর্মান্তিক বর্ণনা দিয়ে দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান। তার এ ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংশ্লিষ্ট কনস্যুলেটকে সুমিকে উদ্ধারের বিষয়ে নির্দেশনা দেন।

গতকাল স্বামী নুরুল ইসলাম দেশ রূপান্তরকে

 

বলেন, ‘সুমির সঙ্গে সোমবার রাতে আমার কথা হয়েছে। স্থানীয় থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা যত দ্রæত সম্ভব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।’

জানা যায়, পঞ্চগড়ের বোদা থানা এলাকার রফিকুল ইসলামের মেয়ে সুমির সঙ্গে ২০১৬ সালে সাভারের চারাবাগ এলাকার নুরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন স্বামী আগেও একটি বিয়ে করেছেন। দেড় বছরের মাথায় সুমির সন্তান হয়। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। জানুয়ারিতে গৃহকর্মীর ট্রেনিং শেষ করে ৩০ মে ‘রূপসী বাংলা ওভারসিজ’ নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান। কিন্তু দালালরা বিদেশে পাঠানোর কথা বলে তাকে বিক্রি করে দিয়েছে তা তিনি জানতেন না। সৌদি যাওয়ার সপ্তাহখানেক পর থেকে তার ওপর যৌন হয়রানিসহ নানা নির্যাতন শুরু

×
সর্বশেষ সর্বাধিক পঠিত