নিজেদের মাঠে গত ৪৬টি ম্যাচের প্রথমবারের মতো কোনো গোলের দেখা পেলো না বার্সেলোনা। দারুণ ফুটবল খেলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দলটিকে রুখে দিল চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাহা।
ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই নিয়ে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল বার্সেলোনা। আগের ম্যাচে লা লিগায় লেভান্তের মাঠে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে হার নিয়ে ফিরেছিল এরনেস্তো ভালভেরদের দল।
২০১২ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের কোনো ম্যাচে নিজে গোল করা বা সতীর্থের কোনো গোলে অবদান রাখতে ব্যর্থ হলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। প্রথমার্ধে তার একটি শট ক্রস বারে লেড়ে ফিরে আসে। আর বার্সেলোনার ছয়টি শট টার্গেটে নিয়েও কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোলের উদ্দেশে নেওয়া মেসির বাঁ পায়ের জোরালো একটি শট দারুণ দক্ষতায় রুখে দেন স্লাভিয়া গোলরক্ষক অন্দ্রেজ কোলার। খুব কাছ থেকে নেওয়া সের্গি রবের্তোর একটি শটও রুখে দেন অতিথি দলের গোলরক্ষক।
শুরুর দিকে বার্সেলোনা শিবিরে ভীতি ছড়িয়েছে স্লাভিয়াও। প্রথম পাঁচ মিনিটে দুইবার বার্সেলোনার রক্ষণে চাপ সৃষ্টি করেছিল তারা।
ভিএআর দেখে উভয় দলেরই একটি করে গোল বাতিল করেছেন রেফারি। স্বাগতিক দলের লেফট-ব্যাক জান বরিল খুব কাছ থেকে জালে জড়িয়েছিলেন তিনি। কিন্তু অফসাইড দোষে বাতিল হয় গোলটি। অফসাইডের কারণে বাদ যায় বার্সেলোনা ডিফেন্ডার আর্টুরো ভিদালের একটি গোলও। অফ-সাইড পজিশনে ছিলেন মেসি।
দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় বার্সেলোনার টিনএজ উইঙ্গার অনসু ফাতিকে। নেমেই মেসিকে পাস দিয়ে গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড সরাসরি শট নেন গোলরক্ষের উদ্দেশে।
চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে এখনও টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্লাভিয়া।
