বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন তার শ্যালক শ্রমিক দল নেতা জুলফিকার মতিন।
মতিন জানান, মঙ্গলবার রাতে কয়েকবার বমি করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তাররা তাকে হাসপাতালে ভর্তি করে নেন।
জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান। সেখান থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন।
