দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৯৫ দলকে পরাজিত করে বিজমায়েস্ট্রোস ২০১৯-এর চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের করে নিয়েছে টিম নক্স ইউনিলিভার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী শোয়েব হোসেন, লাবিব আহসান রিদম ও আনিকা রহমানের দলটি এখন লন্ডনে ইউনিলিভার ফিউচার লিডারস লিগ (এফএলএল) ২০২০-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সম্প্রতি বিজমায়েস্ট্রোস ২০১৯ চ্যাম্পিয়নশিপ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিইও-এমডি কেদার লেলে, কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর কে এস এম মিনহাজ, গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফলি, এস বি কে টেক ভেঞ্চারসের চেয়ারম্যান সোনিয়া বশির কবির। বিজ্ঞপ্তি
×
