প্রথমবারের মতো মার্ভেল কমিকসের সুপারহিরোর ভূমিকায় অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা জোলি। সেখানেই ঘটল বিপত্তি।
দ্য সান জানায়, মেক্সিকো সিটিতে চলছিল ‘দ্য ইটারনাল’-এর দৃশ্যায়ন। হঠাৎ-ই এলাকার পাশেই বোমা আতঙ্ক দেখা দেয়। তার জেরে সেট থেকে তড়িঘড়ি বের করে আনা হয় জোলি ও নামী অভিনেতা রিচার্ড মাডেনকে।
ক্যানারি আইল্যান্ডের ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় বোমা নিষ্ক্রিয়কারী দল। পরে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিয়ে এই আতঙ্ক।
বোমাটি কয়েক যুগ ধরে সেখানে থাকলেও কেউ দেখেনি এত দিন। এই কারণে আতঙ্ক ছড়ায়।
ঘটনাস্থলে আসা এক পুলিশ কর্মকর্তা বলেন, “বোমাটি এত দিন কেউ দেখেনি। কিন্তু সেটি কী অবস্থায় রয়েছে তা জানা দরকার। বোমার অবস্থা যাই হোক না কেন, ঘটনাস্থলে উপস্থিত বিশ্বের বড় বড় অভিনেতা-অভিনেত্রী, তখন সে দিকটিতে বিশেষ নজর দেওয়াটাও দরকার।”
‘দ্য ইটারনাল’-এ যথাক্রমে থেনা ও ইকারিসের ভূমিকায় দেখা যাবে জোলি ও মাডেনকে।
আরও অভিনয় করছেন সালমা হায়েক, কুমাইল নানজিয়ানি, লরেন রিডলফ, ব্রিয়ান হেনরি, ব্যারি কেওঘান ও ডন লি। চোলে ঝাও পরিচালিত সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।
অ্যাঞ্জেলিনা জোলিকে সর্বশেষ দেখা গেছে ‘ম্যালফিসেন্ট: দ্য মিসট্রেস অব ইভিল’-এ। সিনেমাটি বিশ্বজুড়ে সাড়ে ৩৮ কোটি ডলারের বেশি আয় করেছে।
