সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। ৬ ম্যাচ শেষে তার সংগ্রহ ৫ পয়েন্ট। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান সাড়ে ৪ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ৪ পয়েন্ট করে নিয়ে পাঁচ খেলোয়াড় বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন। ষষ্ঠ রাউন্ডে নিয়াজ নিজ দলের গ্র্যান্ড মাস্টার জিয়ার সঙ্গে ড্র করেন।
