৮ নভেম্বর, শুক্রবার রাজধানীর বেইলি রোডে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেন তাহসান। সেখানে তাহসান তার ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গাচ্ছিলেন। গানটির ‘এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ চরণটি গাওয়ার পর উপস্থিত শ্রোতারা তাহসানের কণ্ঠে সুর মেলান। শ্রোতারাও ‘তুমি নেই’ উচ্চারণ করেন জোর আওয়াজে।
এ সময় গানের মাঝখানে থেমে উপস্থিত ভক্ত-শ্রোতাদের উদ্দেশে তাহসান বলেন, ‘একদিন এই বেইলি রোডে বৃষ্টিতে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই, আই ডোন্ট কেয়ার।’ শ্রোতারা তারকার মুখে এ কথা শুনে চিৎকারে ফেটে পড়েন।
সেই অনুষ্ঠানের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হাত ঘুরছে। ইউটিউবেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি।
তরুণ-তরুণী বা প্রেমিক-প্রেমিকার আড্ডার জন্য জনপ্রিয় স্থান বেইলি রোড। সেই অর্থেই সম্ভবত নিজের শ্রোতাদের উদ্দেশে ওই কথা বলেছেন শিল্পী তাহসান। তবে তার ভক্তদের অনুমান, এই তারকা অন্য ইঙ্গিত করে কথাটা বলেছেন।
