বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা সারা আলী খান। সিনেমা মুক্তির আগেই তার ব্যক্তিত্ব ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের জন্য প্রশংসিত এই তারকা। কিন্তু এবার এমন একটি বিষয়ের জন্য তাকে কঠিন সমালোচনার শিকার হতে হলো, যা সারার ব্যক্তিত্ব ও মনোভাবের সঙ্গে মানায় না। সম্পªতি বেঙ্গালুরুর এক ত্বক এবং সৌন্দর্য-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে এমন কথা জানানোয় অনেকেই মনে করছেন সারা আলী খানের কালারিজম সম্পর্কে তেমন সম্যক ধারণা নেই। শুধু এ কথাই নয়, যখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল ত্বকের চাকচিক্য ধরে রাখতে কী করতে হবে? তখন সারা পরামর্শ দেন–যদি আপনার সাজে ডার্ক লুক আনতে চান সে ক্ষেত্রে ‘স্প্রে পেইন্ট’ আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে। একইভাবে আপনি ব্যবহার করতে পারেন গোলাপি রঙের নেলপালিশ! অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এক নারী যখন তার কাছে জানতে চান, তিনি কি সমুদ সৈকতে গিয়ে ট্যান হয়ে নিজেকে ডার্ক লুকে মেলে ধরতে গিয়ে সমস্যায় পড়বেন না? যেখানে ডার্ক লুক নারীদের আজও এক সমস্যার কারণ? তার উত্তরে সারা জানিয়েছেন, সত্যি কথা বলতে আমি বিচে যেতে ভালোবাসি এবং ট্যান হতে আমার কোনো সমস্যাই নেই। সেই সঙ্গে সারা এও জানিয়েছেন, আপনি যদি ট্যান হতে চান, তাহলে অবশ্যই বোঞ্জার ব্যবহার করুন আর যদি ফেয়ার হতে চান, তাহলে পাউডার ব্যবহার করুন। তবে সারার এমন বক্তব্য ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সারা অজ্ঞতার পরিচয় দিয়েছেন। তার কোনো ধারণাই নেই কালার বিষয়ে। আবার অনেকে বলছেন, সারা বোকামির কথা বলছেন। কেউ কেউ সারাকে এ বিষয়ে পরামর্শ দিতেও বারণ করেছেন।
×
