কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরুতে তারার মেলা

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১২:২৬ এএম

তারকাখচিত মঞ্চে উৎসবের উদ্বোধন করেন শাহরুখ খান। জমকালো আয়োজনে শুরু হয়েছে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আট বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। কিন্তু এবার অসুস্থতার কারণে এবার উপস্থিত থাকতে পারেননি। সে কথা নিজের টুইটারে একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন তিনি। এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের হাল ধরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুyলি। এ ছাড়া উপস্থিত ছিলেন রাখী গুলজার, মহেশ ভাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, দেব, রুষ্মিণী মিত্র, গৌতম ঘোষ, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, নুসরাত জাহান, জিৎ, কোয়েল মল্লিক, প্রিয়াঙ্কা, ঋতাভরী, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, আবির চ্যাটার্জি, পাওলি দামসহ টালিগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন যীশু সেনগুপ্ত, পরমবাত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় মার্কিন অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল, মাধবী মুখোপাধ্যায়, মহেশ ভাটসহ উপস্থিত অতিথিদের। এবারে চলচ্চিত্র উৎসবে ৭৬ দেশের ৩৬৬টি সিনেমা দেখানো হবে। এ উৎসবে থাকছে বাংলাদেশের দুটি সিনেমা। একটি ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ‘আলফা’ এবং অন্যটি ‘চন্দাবতী কথা’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি সিনেমার ড়্গেত্রে পুরস্কারের মূল্য ৫১ লাখ টাকা আর পরিচালকের জন্য ২১ লাখ টাকা। ভারতীয় সিনেমার জন্য পুরস্কারের মূল্য সাত লাখ টাকা এবং পরিচালকের প্রাপ্য পুরস্কারের মূল্য ৫ লাখ টাকা। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত