পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে সৃষ্ট সারা দেশের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উন্নয়ন মেলা। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র এডিটোরিয়াল অ্যাডভাইজার প্রফেসর শফি আহমেদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ওই মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
শফি আহমেদ জানান, উন্নয়ন মেলায় পিকেএসএফের অর্থায়নে সৃষ্ট উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য–খাদ্যদ্রব্য, পোশাক পরিচ্ছদ, কারুশিল্প ও নিত্যব্যবহার্য পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এছাড়া মেলায় সমাজের বর্তমান পরিপ্রেক্ষিতে উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা হবে। এছাড়া প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন থাকবে।
