উয়েফার বিপক্ষে মামলা করবেন প্লাতিনি

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০১:১৬ এএম

উয়েফার বিরুদ্ধে কী মামলা করবেন মিশেল প্লাতিনি? প্রাপ্য অর্থ ফেরত পাওয়ার জন্য তিনি মামলার পরিকল্পনাই করছেন।

আইনজীবীর মাধ্যমে প্লাতিনি বলেছেন, যে বছর তিনি সাসপেন্ড হয়েছেন, সে বছর ফিফা থেকে প্রাপ্য অর্থ পাননি। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ ফ্রান্সে হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার সময় উয়েফার প্রেসিডেন্ট ছিলেন প্লাতিনি। অভিযোগ ছিল, ওই প্রতিযোগিতা ফ্রান্সে এনে দেওয়ার ব্যাপারে তার ভূমিকা ছিল। এজন্য কিছু অর্থ উয়েফার কাছে প্রাপ্য ছিল তার। প্লাতিনির আইনজীবী বলেছেন, আলোচনার জন্য উয়েফা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাননি তারা। এ ব্যাপারে উয়েফা অবশ্য কোনো মন্তব্য করতে চায়নি। উয়েফার কাছে প্লাতিনি ১.৩ মিলিয়ন পাউন্ড দাবি করে মামলা করতে পারেন বলে খবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত