লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) জাতীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন হয়নি। বাদ পড়েছেন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম। গতকাল শনিবার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠন করার কথা জানানো হয়েছে।
এলডিপির সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ গতকাল দেশ রূপান্তরকে জানান, গত ২৬ অক্টোবর তাদের দল ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ওইদিন জাতীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয় দলের সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে। চলতি বছর কাউন্সিল করা সম্ভব হবে না। আগামী বছর সুবিধাজনক সময়ে কাউন্সিল করবেন তারা।
