আম্বানি পরিবারের বিবাহ-পূর্ব পার্টিতে বলিউড তারকাদের ঢল

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০২:৪২ পিএম

বলিউডে উৎসবের ধুম পড়েছে। মালাইকা অরোরার জন্মদিন, বচ্চন কিংবা অনিল কাপুরের বাড়িতে জমজমাট দীপাবলি পার্টি। এই তালিকায় যুক্ত হলো আম্বানি পরিবারের নাম।

আম্বানি পরিবারের দুই সন্তানের বিয়ের অনুষ্ঠান হয়েছে সম্প্রতি। এখন আবার কিসের বিবাহ-পূর্ব পার্টি?

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুকেশ আম্বানির বোন নীনা কোঠারির মেয়ের বিয়ে আর কয়েক দিন পর। এই উপলক্ষে আয়োজন করা হয় বিবাহ-পূর্ব পার্টির। সেই আয়োজনে হাজির হন বলিউডের একাধিক তারকা।

বচ্চন পরিবারের সঙ্গে আম্বানিদের সম্পর্ক বেশ পুরোনো। তাই আম্বানি পরিবারের যে কোনো অনুষ্ঠানে হাজির হয়ে যান বলিউডর এই হাই প্রোফাইল পরিবার।

অবশ্য শরীর ঠিক না থাকায় অমিতাভ বচ্চন পার্টিতে হাজির হননি। তবে ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

হাজির হন শহীদ কাপুর ও মীরা রাজপুতও। ব্যাকলেস ব্লাউজে মীরা যখন পার্টিতে হাজির হন ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ।

কালো রঙের সুটে আম্বানিদের বাড়িতে হাজির হন শাহরুখ খান। ছিলেন অনিল কাপুর-সহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত