শরীর বিশ্রাম চাইলেও অমিতাভের মন চায় কাজ

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০৪:১৯ পিএম

কিছুদিন ধরে অমিতাভ বচ্চনের শরীর ভালো নেই। এই কারণে চলমান ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে উপস্থিত থাকতে পারেননি তিনি।

বলিউডের কিংবদন্তি এই অভিনেতা রবিবার বিছানায় শুয়েই নিজের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তার জুতা পরা এক জোড়া পা ছাড়া যদিও আর কিছু দেখা যাচ্ছে না।

সামনে টিভি চলছে, বিছানায় শুয়ে বিগ বি ফুটবল ম্যাচ দেখছেন বলে বেশ বোঝা যাচ্ছে।

ব্লগে লেখেন, শরীর বর্তমান অবস্থায় এই বিশ্রাম উপভোগ করলেও তার মন যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে চাইছে।

এই ছবি দেখে ভক্তেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে অনুরোধ করেছেন। ডাক্তারের পরামর্শমত বিশ্রাম নিয়ে তিনি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে পারেন, সেই প্রার্থনা করেছেন সবাই।

বর্তমানে টেলিভিশনে প্রচার হচ্ছে বিগ বি আলোচিত শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। মুক্তির অপেক্ষায় আছে ‘চেহারা’-সহ বড় বাজেটের কয়েকটি ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত