চাঙ্গা থেকে পতনমুখী শেয়ারবাজার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১২:১১ এএম

কয়েক দিনের ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রভাবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্য সংশোধন হয়েছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেনাবেচা হওয়া ৬৭ শতাংশ শেয়ারের দরপতনে প্রধান মূল্যসূচক কমেছে ৪২ পয়েন্ট। ট্যানারি ও ফার্মাসিউটিক্যালস ছাড়া অন্য সব খাত বাজার মূলধন হারিয়েছে।

গত ৫ নভেম্বর থেকে টানা চার কার্যদিবস ঊর্ধ্বগতির ধারায় ছিল পুঁজিবাজার। এরপর ১২ নভেম্বর সামান্য পতন হলেও গতকাল এর মাত্র কিছুটা বাড়তে দেখা গেছে। 

গতকাল তথ্যপ্রযুক্তি খাত সর্বোচ্চ ৪ দশমিক ৮ শতাংশ বাজার মূলধন হারিয়েছে। ব্যাংকবহির্ভূত আর্থিক খাত হারিয়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ বাজার মূলধন। ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৫০টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত