ব্যক্তিগত বিষয় নিয়ে ভক্তদের হাসাতে পিছ পা হন না অমিতাভ বচ্চন। এবার স্ত্রী জয়া বচ্চনের উচ্চতা নিয়ে হাস্যরস করতে ছাড়লেন না তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার কৌন বনেগা ক্রোড়পতির ১১তম মৌসুমের উপস্থাপনায় স্ত্রী জয়ার সঙ্গে তার উচ্চতার পার্থক্য টানেন বিগ বি।
রোলওভার প্রতিযোগী চন্দন কুমারকে দর্শকের সামনে পরিচয় করিয়ে দেয়ার সময় অমিতাভ জানান, খুব শিগগির বিয়ে করতে যাচ্ছেন চন্দন এবং নিজের উচ্চতার সঙ্গে মিলিয়ে পাত্রী পছন্দ করেছেন এই প্রতিযোগী।
এরপর তিনি জানান, বর-কনের উচ্চতার বিষয়ক কোনো আলাপ করা তার উচিত হবে না। এতে ঘরে ফিরে স্ত্রীর বেলনের মুখে পড়তে হতে পারে তাকে।
অমিতাভের এমন মন্তব্য কেবিসির সেটে থাকা উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
