বাংলাদেশ জাতীয় পার্টির ( বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ পেঁয়াজের নতুন নাম দিয়েছেন 'উন্নয়ন ফল'।
বৃহস্পতিবার দেশি পেঁয়াজের দাম ওঠে ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত। ইতিহাসে যা সর্বোচ্চ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও পেঁয়াজের দামে রেকর্ড গড়েছে বাংলাদেশ।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে আন্দালিভ পার্থ তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, ''কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে , ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাড়িয়ে দুই হাতে দুটা পেয়াজ নিয়ে উন্নয়ন দেখবে ......পেটে লাথির উন্নয়ন ...পেয়াজের নতুন নাম দেয়া উচিত 'উন্নয়ন' ফল''।
পেঁয়াজের অব্যাহত মূল্যবৃদ্ধিতে বৃহস্পতিবার সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকার ও বিরোধী দলের একাধিক সাংসদ। তারা নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পেঁয়াজের দাম বাড়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
