নিজের ভাতা থেকে দরিদ্র মুক্তিযোদ্ধাদের সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০২:৪৯ এএম

নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতা থেকে ২০ জন দরিদ্র মুক্তিযোদ্ধাকে অর্থ সহায়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল শুক্রবার ধানমণ্ডির সরকারি বাসভবনে তাদের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন মন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা

পাচ্ছেন তখন থেকেই তিনি তার প্রাপ্ত ভাতা সঞ্চয় করছেন। নির্দিষ্ট সময় পরপর তা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ২ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বার্তা রয়েছে, সেটি বাস্তবায়িত হলে দরিদ্র মুক্তিযোদ্ধাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আমি সামর্থ্যবান মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানাই।’ তিনি আরও বলেন, ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মুক্তিযোদ্ধাদের সব সময় পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের পাশে থাকা উচিত। বাংলাদেশে অনেক সচ্ছল মুক্তিযোদ্ধা অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করে থাকেন। তারা যেন সহায়তার হাত আরও বাড়ান, সেটাই আমরা প্রত্যাশা করি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত