সেরা করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০২:৫২ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকিং খাতে ২০১৮-১৯ করবর্ষে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর রেডিসন হোটেলে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত