অটোরিকশা ভর্তি ইলিশ ভারতে পাচারের সময় আটক ১

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০২:৩৬ পিএম

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে সিএনজি অটোরিকশা ভর্তি ইলিশসহ আল আমিন (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার রাত ১০টার সময় ভোমরা সীমান্তের  ভোমরা বাজারের পাকা রাস্তা উপর থেকে তাদের আটক করা হয়।

আটক আল আমিন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমান জানান, চোরাকারবারিরা ভারতে ইলিশ পাচার করছে- এমন সংবাদের ভিত্তিতে ভোমরা বাজারে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে সিএনজিঅটোরিকশা ভর্তি ১১৫ কেজি ইলিশ ও আল আমিনকে আটক করা হয়। মাছসহ সিএনজির আনুমানিক মূল্যে প্রায় সাত লাখ টাকা। আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত