সিটি ব্যাংকে হোয়াইট ক্যানারির উদ্বোধন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১১:৪৯ পিএম

রাজধানীর গুলশানে সিটি ব্যাংক প্রধান কার্যালয়ে গত সোমবার হোয়াইট ক্যানারি ক্যাফের তৃতীয় শাখা উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, শান্তা মাল্টিভার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইশা খন্দকার, আইএফসি কনসালট্যান্ট সিহান নাসের ভুঁইয়া, শান্তা হোল্ডিংসের চিফ ফাইনান্সিয়াল অফিসার আনিসুল হকসহ সিটি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্বেল সø্যাব ক্রিমারির সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে মার্বেল সø্যাব ক্রিমারি এবং হোয়াইট ক্যানারি ক্যাফের ব্যবসায় পরিচালনা করছে শান্তা মাল্টিভার্স লিমিটেড। ইতোমধ্যে স্বাদ ও মানে হোয়াইট ক্যানারি জনপ্রিয়তা পেয়েছে।

দ্য হোয়াইট ক্যানারি ক্যাফে একটি অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের কফি অ্যান্ড ব্রাঞ্চ শপ। সিটি ব্যাংকের গ্রাহকরা রেস্তোরাঁটিতে ১৫ শতাংশ মূল্যছাড়ের পাশাপাশি সার্ভিস চার্জমুক্ত সেবা পাবেন। রেস্তোরাঁটির অন্য শাখাগুলোতে সিটি ব্যংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ১৫ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত