একক ব্যক্তির গৃহঋণের সীমা বাড়িয়ে ২ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এটি ছিল ১ কোটি ২০ লাখ টাকা। গতকাল এক সার্কুলার জারি করে এ তথ্য ব্যাংকগুলোকে জানানো হয়েছে।
গৃহঋণের সর্বোচ্চ এই সীমা কার্যকর হবে ঋণগ্রহীতার বিনিয়োগসীমার ভিত্তিতে। কোনো ফ্ল্যাট ক্রয়ে ক্রেতা ৩০ ভাগ অর্থ
বিনিয়োগ করলে ৭০ ভাগ অর্থ ঋণ পাবেন তিনি। তফসিলি ব্যাংকগুলো আবাসন খাতে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত জানাল।
গত ৭ নভেম্বর ব্যাংকগুলোর এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে ঋণসীমা ২ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করে। এর আগে ২০১৫ সালে কেন্দ্রীয় ব্যাংক এ খাতে ঋণের সর্বোচ্চ সীমা ৭৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ টাকা নির্ধারণ করে।
