গাঁজাখোরের মাসিক বেতন ৩০ লাখ টাকা!

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৭:০৩ পিএম

বাংলায় গাঁজাখোর বলতে বোঝায় যিনি নিয়মিত গাাঁজা খান। গাঁজা বিষয়ে যার ধ্যান-জ্ঞান আছে। যিনি এ মাদকে অভ্যস্তই শুধু নন এর কোনটা ভালো বা খারাপ তাও বলে দিতে পারেন।

এরকম এক গাঁজাখোর যদি যুক্তরাষ্ট্র বা কানাডার বাসিন্দা হন তাহলে তিনি মাসে পাবেন তিরিশ লাখ টাকা বেতন। তার কাজ হবে গাঁজা খেয়ে পরীক্ষা করে দেখা সেগুলো ভালো না খারাপ। 

ওই ব্যক্তি ঘরেই বসে থাকবেন। তার কাছে কুরিয়ারে চলে আসবে গাঁজা ও তা সেবনের সরঞ্জাম। এরপর সেই গাঁজা খেয়ে অথবা পান করে দেখবেন তিনি। ভালো বা মন্দ যা-ই হোক অনলাইনে মতামত জানাবেন। তার জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মুদ্রায় যা ৩০ লাখ টাকারও বেশি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি অনলাইনে গাঁজা বিক্রির ওয়েবসাইট এমন চাকরির বিজ্ঞাপন দিয়েছে। 

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, যা বাজারে আসবে তার সবকিছু পরীক্ষা করতে হবে প্রতিদিন। 

এ চাকরি পেতে গেলে আবেদনকারী ব্যক্তিকে ১৮ বছর পার করতে হবে এবং যুক্তরাষ্ট্র বা কানাডার বাসিন্দা হতে হবে। 
এ সমস্ত দেশে গাঁজা সেবন করা বা গাঁজাকে ধূমপানের জন্য ব্যবহার করা আইনসম্মত। 

প্রার্থীকে সিভির সঙ্গে লিখে জানাতে হবে গাঁজা বিষয়ে তার মত। পাঠাতে হবে একটি এক মিনিটের ভিডিও। 

খবর বিজনেস ইনসাইডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত