সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশ। দিবারাত্রির এই টেস্টে নতুন এক মাইলফলক যোগ হচ্ছে দুই দেশের ইতিহাসেই। কেননা দুই দলেরই এটি গোলাপি বলে প্রথম টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেটে এটি হবে ১২তম দিবারাত্রির টেস্ট ম্যাচ। ম্যাচটি মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক দিবারাত্রির টেস্টের সব বোলিং পরিসংখ্যান-
দিবারাত্রির টেস্ট ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৫টি দিবারাত্রির টেস্ট খেলে ২৬ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি পেসার
জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৪ ম্যাচ খেলে ২১ উইকেট এই ডানহাতি পেসারের
ইয়াসির শাহ (পাকিস্তান)- ৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন এই স্পিনার
নাথান লায়ন (অস্ট্রেলিয়া) - ৫ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন অজি স্পিনার
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ২ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার
দিবারাত্রির টেস্ট ম্যাচের সেরা বোলিং ফিগার
৬২/১০!
২০১৯ সালে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে দিবারাত্রির টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে অজি পেসার প্যাট কামিন্স ১০ উইকেট নেন। দিন রাতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে এটাই এখনো পর্যন্ত কোনো বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের নজির।
এক ম্যাচে আরো কিছু সেরা বোলিং ফিগার দেখে নিন-
দেবেন্দ্র বিশু- পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে ১৭৪ রান খরচ করে ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার দেবেন্দ্র বিশু ১০ উইকেট তুলে নিয়েছিলেন।
জ্যাসন হোল্ডার- ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬০ রান খরচ করে ৯ উইকেট নেওয়ার নজির রয়েছে জ্যাসন হোল্ডারের।
ট্রেন্ট বোল্ট- ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট বোল্ট ৯৯ রানে ৯ উইকেট নিয়েছেন।
