তিন অর্ধশতকে প্রথম দিন ইংল্যান্ডের

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৩:১১ পিএম

ওপেনার ররি বার্নসের পর অর্ধশতক করে ফেরেন তিন নম্বরে নামা জো ডেনলি। আর অর্ধশত হাঁকিয়ে অপরাজিত আছেন আছে বেন স্টোকস। তিন ফিফটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে  দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনটা বেশ সুবিধাজনক স্থানে থেকে শেষ করেছে ইংল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে বৃহস্পতিবার জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৪১ রানে প্রথম দিনের খেলা শেষ করে অতিথি ইংল্যান্ড। ৫২ রানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন বার্নস ও ডোম সিবলে। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে রস টেইলরকে ক্যাচ দিয়ে ফেরেন সিবলে (২২)।

টেস্ট ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতকের দেখা পেয়েছেন অপর ওপেনার বার্নস। গ্র্যান্ডহোমের বলে উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়ার আগে ১৩৮ বলে ছয় চারে ৫২ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

সর্বোচ্চ ৭৪ রান করেন তিন নম্বরে নেমে টিম সাউথির বলে আউট হওয়া ডেনলি। ১৮১ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে আট চার ও এক ছক্কার মার।

১১৪ বলে ৬৭ রান নিয়ে অপরাজিত আছেন স্টোকস। পঞ্চম উইকেট জুটিতে তার সঙ্গে থাকা অপর ব্যাটসম্যান ওলিয়ে পোপ অপরাজিত ১৮ রানে।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ২৮ রানে দুটি উইকেট নেন গ্র্যান্ডহোম। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত