অজয়-কাজলের ব্যবহারে বিস্মিত শুটিং ইউনিট!

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১১:৩৮ পিএম

অজয় দেবগণ-কাজল অভিনীত চলচ্চিত্র ‘তানাজি’ এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। এই ছবিতে ঐতিহাসিক চরিত্র তানাজির চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। ছবির নাম ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। ছবিতে তানাজির স্ত্রী সাবিত্রীবাঈ মালুসরের ভূমিকায় দেখা যাচ্ছে কাজলকে।

এই সিনেমার ছবির শুটিং সেটেই সকলের সামনে অজয়-কাজলের একে অপরের প্রতি আচরণে তাজ্জব হয়েছেন সবাই। কারণ অজয়-কাজল যেন ভুলেই গিয়েছিলেন তারা শুটিং সেটে রয়েছেন, তাদের আশেপাশে আরও অনেক লোকজন রয়েছেন। তারা একে অপরের প্রতি যে ব্যবহার করছেন, তা উপস্থিত সকলকেই অবাক করেছে। একে অপরের প্রতি কী এমন ব্যবহার করেছেন তারা? ঠিক বাড়িতে যে ভাবে নিজেরা কথা বলেন, কোনোরকম ফর্মালিটি ছাড়াই, শুটিং সেটেও তারা ওই একই রকম আচরণ করছেন। আর এতেই অবাক হয়েছেন সেটের বাকিরা।

সেটের সকলেই যে তাদের ব্যবহারে অবাক হয়েছিলেন, সেটা স্বীকারও করেন অজয়। অজয় জানিয়েছেন, আসলে কাজলের সঙ্গে অভিনয় করার সময় তার একবারও মনে হচ্ছিল না যে তারা শুটিং সেটে রয়েছেন। মনে হচ্ছিল ঠিক যেন বাড়িতেই রয়েছেন। তাদের কথাবার্তাও তাই বাড়ির মতোই ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত