প্রথমবার গ্র্যামি মনোনয়ন পেয়েছেন অনেকে

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১১:২০ এএম

সংগীতে স্বীকৃতির সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসে এবার যুক্ত হয়েছে বেশ কিছু নতুন মুখ। মজার বিষয়  হলো তাদের মধ্যে কেউ কেউ সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন।

বুধবার ঘোষণা করা হয় ৬২তম গ্র্যামির মনোনয়ন। শীর্ষে রয়েছেন আমেরিকান গায়ক-র‌্যাপার লিজো। আটটি বিভাগে রয়েছে তার নাম। ঠিক তারপরই ছয়টি মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ এবং লিল ন্যাস এক্স।

এরা প্রত্যেকেই তরুণ আমেরিকান শিল্পী, প্রথমবার মনোনয়ন পেলেন গ্র্যামিতে। তিন নবীনই সম্প্রতি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছেন।

পাশাপাশি আরিয়ানা গ্রান্ডে, হার, লেডি গাগার মতো জনপ্রিয় ও একাধিকার পুরস্কার পাওয়া তারকা রয়েছেন তালিকায়। নিক জোনাস এবং জো জোনাসের অ্যালবাম ‘সাকার’ নমিনেশন পেয়েছে পপ ডুয়ো গ্রুপ পারফরম্যান্সে। এই গানে জোনাস ব্রাদার্স ও তাদের বাগদত্তাদের সঙ্গে মডেল হন প্রিয়াঙ্কা চোপড়া।

রেকর্ড অব দ্য ইয়ারে রয়েছে বন ইভারের ‘হে মা’, বিলি আইলিশের ‘ব্যাড গাই’, আরিয়ানা গ্রান্ডের ‘সেভেন রিংস’, হারের ‘হার্ড প্লেস’, খালিদের ‘টক’, লিল ন্যাস এক্সের ‘ওল্ড টাউন রোড’, লি‌জোর ‘ট্রুথ হার্টস’,  পোস্ট ম্যালোনে এবং সোয়ে লি’র ‘সান ফ্লাওয়ার’।

অ্যালবাম অব দ্য ইয়ারে আছে বন ইভার, লানা ডেল রে, বিলি আইলিশ, লিল ন্যাস এক্স, আরিয়ানা গ্রান্ডে, হার, লি‌জো ও ভ্যাম্পায়ার উইকেন্ড।

নতুন ও পুরোনো শিল্পীরা ৮৪টি বিভাগের জন্য লড়াই করবেন। ২০২০ সালের ২৬ জানুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে ঘোষিত হবে বিজয়ীদের নাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত