সিনেমাই আমার ধ্যান-জ্ঞান

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১১:৫৩ পিএম

চিত্রনায়ক শিপন মিত্রদেশা দ্য লিডারসিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। গতকাল হয়ে গেল   তার নতুন সিনেমাবসন্ত বিকেল’-এর মহরত। ব্যস্ত আছেন আরও কয়েকটি সিনেমায়।  এসব নিয়েই তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ


নতুন সিনেমাবসন্ত বিকেল’...

গতকাল এফডিসিতে সিনেমাটির মহরত হয়েছে। তার আগে ছবিটির প্রথম লুক প্রকাশ করা হয়। ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার। আমার বিপরীতে থাকছেন হুমায়রা সুবহা। আরও আছেন তানভীর তনু। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ। ৭৫ ভাগ কাজ হবে পাবনায়। ঢাকায়ও অল্প কিছু অংশের শ্যুটিং হবে। গানগুলোর শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে ব্যাংকক কিংবা মালয়েশিয়ায়। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী। কারণ, এর গল্পটি খুব ভালো। এখানে আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের গ্রামের ছেলে। পড়াশোনায় ভালো, কিন্তু পড়াশোনা শেষে কোনো চাকরি বা ব্যবসা না করতে চেয়ে একজন সিনেমার পরিচালক হতে চাই। এই স্বপ্ন পূরণে আমাকে অনেক বাধার মুখোমুখি হতে হয়। আমার ছোটবেলার বন্ধু সুবহা। আমরা একে অপরকে খুব ভালোবাসি। সে আমার দুর্দিনে সব সময় পাশে থাকে। এখন এর বেশি কিছু বলতে পারব না। বাকিটা দর্শক সিনেমা হলে গিয়েই দেখবেন।

 

অন্যান্য সিনেমার ব্যস্ততা...

এখন বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছি। মুক্তির অপেক্ষায়ও রয়েছেনীল ফড়িংশিরোনামের একটি ছবি। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন আফ্রি। ছবিটি পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। চেষ্টা করেছি নিজের অভিনয়ের জায়গা ঠিক রাখতে। রোমান্টিক পারিবারিক কাহিনী নিয়ে করা ভালো একটি গল্পের ছবিনীল ফড়িং এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। শিগগিরই মুক্তি পাবে। আমার আরেক সিনেমাবন্ধন সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটিও ভালোমানের একটি সিনেমা। তাই পরিচালকের ইচ্ছা ভালোমতো প্রচার-প্রচারণা করেই এটি মুক্তি দেওয়া। কিন্তু এতে অনেক তারকাশিল্পী রয়েছেন। তারা সবাই যার যার কাজে ব্যস্ত। এজন্য প্রচারণার জন্য সবাই একসঙ্গে সময় বের করতে পারছেন না। এজন্য সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে। এছাড়াজান রেনামের আরেকটি সিনেমার শুধু গানের শ্যুটিং বাকি। এতে আমার নায়িকা নিঝুম রুবিনা।

 

চলচ্চিত্রের বাইরে...

এখন শুধু সিনেমাই আমার ধ্যান-জ্ঞান। যে ধরনের সিনেমায় আমাকে মানাবে সে ধরনের গল্পেই অভিনয় করছি। তাই এর মধ্যে নাটক, ওয়েব সিরিজ মিউজিক ভিডিওর প্রস্তাব পেলেও করিনি। তবে বেশ কিছু আগে নেটফ্লিক্সের জন্য ইউরোপভিত্তিক একটি ওয়েব সিরিজে কাজ করেছি। এখনো এর বেশ কয়েকটি পর্বের কাজ বাকি রয়েছে। তাই এটি প্রচারে আসতে এখনো বছরখানেক সময় লাগবে। ৩৪ পর্বের ওয়েব সিরিজটির নামটিং টিং নির্মাণ করছেন ব্রিটিশ নির্মাতা রেহান মালেক। গত ১৪ সেপ্টেম্বর থেকে ইউরোপের মাল্টায় শুরু হয় শ্যুটিং। এখানে আমি ছাড়াও বাংলাদেশের পাঁচজন শিল্পী অভিনয় করেছেন। তারা হলেন ইমতু রাতিশ, সাঞ্জু জন, আফ্রি, তন্ময় সেতু হায়দার। বাকি সব চরিত্রে অভিনয় করেছেন ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা। প্রযোজনায় বাংলাদেশি বংশোদ্ভূত হাসান ঈমান।

  

   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত