শিশুদের বিকাশের জন্য রাজধানীর উত্তরায় গত শুক্রবার উদ্বোধন হয়েছে ‘কার ফ্রি স্ট্রিট’ বা গাড়িমুক্ত রাস্তা। ইউনিলিভারের বিখ্যাত ব্র্যান্ড সার্ফ এক্সেল ‘মুক্ত হোক শৈশব’ সেøাগানে এ কর্মসূচি পালন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, উত্তরার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁ জনপথ রাস্তায় কার ফ্রি স্ট্রিট উদ্বোধন করা হয়েছে। এই রাস্তাটিতে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কোনো গাড়ি চলবে না। ফলে ফাঁকা রাস্তা শিশুদের নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে খেলার জন্য সংরক্ষিত অবস্থায় থাকবে।
শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির সঙ্গে সমন্বয় করে সার্ফ এক্সেল রাজধানীর মানিক নিয়া অ্যাভিনিউয়ে প্রথম এ ধরনের কর্মসূচি পালন করে। তাতে ব্যাপক সাড়া পাওয়ার পর সিটি করপোরেশনের সহায়তায় উত্তরায় এ কর্মসূচির উদ্বোধন করল জনপ্রিয় ব্র্যান্ডটি। বিজ্ঞপ্তি
