রবার্তো ফিরমিনোর করা শেষ মুহূর্তের গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে দলটি।
প্রতিপক্ষের মাঠে এদিন ২-১ গোলে জয় তুলে নেয় কোচ ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ফিরমিনো ছাড়াও লিভারপুরের পক্ষে অন্য গোলটি করেন সাদিও মানে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন মানে। ম্যাচের ৪৯ মিনিটে সেনেগালের এই ফরোয়ার্ড গোল করলে ১-০ তে এগিয়ে যায় লিভারপুল।
কিন্তু ৮২ মিনিটে জাহা গোল করে ক্রিস্টালের পক্ষে সমতা ফেরান। একই সঙ্গে লিভারপুলকে ফেলে দেন পয়েন্ট হারানোর শঙ্কায়। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে লিগে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল।
