চট্টগ্রামে স্থানীয় সরকারমন্ত্রী

পয়ঃনিষ্কাশন সংকট নিরসনে সরকার কাজ করছে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০১:৪৬ এএম

চট্টগ্রাম নগরীর শতভাগ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে শোধনাগার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময় চট্টগ্রাম নগরীর ৪০ শতাংশ মানুষ পানি পেত না। আমরা আসার পর শতভাগ পানি পাওয়া নিশ্চিত করেছি। এখন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পয়ঃনিষ্কাশন সংকট নিরসনে সরকার কাজ করছে।’
গতকাল শনিবার নগরীর র‌্যাডিসন ব্লুর মেজবান হলে চট্টগ্রাম ওয়াসা আয়োজিত চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশনব্যবস্থা স্থাপন প্রকল্পের (১ম পর্যায়) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, এলিভেটেড এক্সেপ্রেস ওয়েসহ নানা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। চট্টগ্রামবাসীর নির্বিঘœ ব্যবসা-বাণিজ্যের জন্য প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্প অনুমোদন করেছেন। সিডিএ ও চসিক প্রকল্পগুলো শেষ করলে চট্টগ্রাম পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য শহরে পরিণত হবে।’ তিনি আরও বলেন, ‘পয়ঃনিষ্কাশন প্রকল্প জটিল প্রকৃতির। এ জন্য চট্টগ্রাম ওয়াসা আন্তর্জাতিক কারিগরি প্রতিষ্ঠান জেভি অব এরিনকো এসডিএন, বিএইচডি মালয়েশিয়া ও বাংলাদেশের তিনটি সহযোগী পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করল। প্রকল্প বাস্তবায়িত হলে ২০২৩ সাল নাগাদ প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন লিটার পয়ঃবর্জ্য ও প্রায় ৩০০ ঘনমিটার ফিক্যাল সøাজ পরিশোধন করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফয়জুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত