‘হামি’র ক্ষুদে জুটিকে নিয়ে একাধিক ছবি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১২:২৭ পিএম

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘হামি’ ছবির মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় ভুটু ও চিনি চরিত্রের ক্ষুদে অভিনয়শিল্পী ব্রত বন্দ্যোপাধ্যায় ও তিয়াসা পাল। সেই জুটি একাধিক প্রজেক্টে ফিরছে বড়পর্দায়।

সংবাদ প্রতিদিন জানায়, ভুটু আর চিনিকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন নির্মাতা জুটি।

এই ছবির নাম ‘জুনিয়র পণ্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’। এদের মধ্যে আগে আসবে ‘জুনিয়র পণ্ডিত’। সব ঠিক থাকলে পরের বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। আর তার পরের বছর মুক্তি পাবে ‘জুনিয়র কমরেড’।

আরও জানা যায়, শিবু-নন্দিতার প্রতিষ্ঠান উইন্ডোজের আরেকটি ছোটদের ছবি ‘রামধনু’র অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে ‘জুনিয়র পণ্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’-এ।

গার্গী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো অনেককে দেখা যাবে এই ছবিগুলোতে। তবে শিল্পীদের তালিকায় নবতম সংযোজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

দুটি নতুন ছবির পাশাপাশি সম্প্রতি আরও একটি ঘোষণা করেছে উইন্ডোজ। এবার থেকে প্রত্যেক বছর শিশুদের জন্য ছবি বানাবে তারা। আর যে ব্যানারে ছবিগুলো তৈরি হবে, তার নাম ‘হামি ফিল্মস’। ‘হামি’ ছবির সাফল্যের কথা মাথায় রেখেই ব্যানারের এমন নামকরণ করেছেন শিবপ্রসাদ-নন্দিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত