ওয়াটলিংয়ের ডাবলে নিউজিল্যান্ডের রান পাহাড়

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১২:৩২ পিএম

ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকালেন বিজে ওয়াটলিং। তাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রানের পাহাড় গড়ার পাশাপাশি বড় লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওয়ালে চতুর্থ দিন রোববার ছয় উইকেটে ৩৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৬১৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।

আগের দিন ১১৯ রানে অপরাজিত থাকা ওয়াটলিং শেষ পর্যন্ত আউট হন ২০৫ রান করে। তার ৪৭৩ বলের ইনিংসটিতে ২৪ চার ও একটি ছক্কায় সাজানো। ৩১ রান নিয়ে ব্যাট করতে নেমে ১২৬ রান করেন স্যান্টনার। তার ২৬৯ বলের ইনিংসে রয়েছে ১১ চার ও পাঁচটি ছক্কার মার।

ইংলিশ বোলারদের মধ্যে স্যাম কারেন তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন জ্যাক লিচ ও বেন স্টোকস।

প্রথম ইনিংসে ২৬২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। দলটি এখনও ২০৭ রানে পিছিয়ে। ইংলিশদের তিনটি উইকেটই নিয়েছেন কিউই পেসার মিচেল স্যান্টনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত