পাহাড়ে স্থায়ী শান্তির জন্য অচিরেই শান্তিচুক্তির বাকি ধারাগুলো বাস্তবায়ন করা হবে। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্যে এ কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সাত বছর পর আউটার স্টেডিয়ামে গতকাল রবিবার অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও তিন পার্বত্য জেলার নারী সাংসদ বাসন্তি চাকমা। সম্মেলনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে বিকেলে কাউন্সিলে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সভাপতি, নির্মলেন্দু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও দিদারুল আলম দিদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
