‘দেশেই উড়োজাহাজ নির্মাণের স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১১:৫১ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। বর্তমানে দেশে জাহাজ নির্মাণ হচ্ছে। আগামীতে উড়োজাহাজ নির্মাণের স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী। গতকাল রবিবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪২ম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বোট ক্লাবে অনুষ্ঠিত এ সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ সাব্বির, পরিচালনা পরিষদের সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম আহসান, বিএসসির নির্বাহী পরিচালক (অর্থ) কাজী মো. শফিউল আলম, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মো. ইউসুফ, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল কুদ্দুস, বিএসসির কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত