টি-টেন লিগে চ্যাম্পিয়ন ব্রাভো-যুবরাজদের মারাঠা অ্যারাবিয়ান্স

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১২:১৮ এএম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আয়োজিত টি-টেন ক্রিকেট লিগের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। ডোয়াইন ব্রাভো, যুবরাজ সিংদের নিয়ে গড়া দলটি ফাইনালে হারিয়েছে শেন ওয়াটসনের নেতৃত্বাধীন ডেকান গ্ল্যাডিয়েটরসকে।

রবিবার আসরের ফাইনালে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় মারাঠা অ্যারাবিয়ান্স।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৮৭ রান করে ডেকান গ্ল্যাডিয়েটরস। আসিফ খান সর্বোচ্চ অপরাজিত ২৫ ও ভানুকা রাজাপাক্সে ২৩ রান করেন। মারাঠার পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন ব্রাভো।

জবাব দিতে নেমে ব্রাভো, যুবরাজদের ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি। ওপেনার চ্যাডউইক ওয়ালটনের অপরাজিত ৫১ রানে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। সেটিও ১০ বল হাতে থাকতে। ওয়ালটন ২৬ বলে নিজের ইনিংস সাজান ৬ চার ও ৩ ছক্কায়। নাজিবুল্লাহ জাদরান অপরাজিত ছিলেন ১২ রানে। ম্যাচসেরা হয়েছে ওয়ালটন।

এর আগে একই দিন তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কালান্দার্সকে ৬ উইকেটে হারায় বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত