বিএনপির শক্তি কত তা সময়ই বলে দেবে: ফখরুল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৯:৫৪ পিএম

বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের মদদপুষ্ট লোকজন সবাই চুরি করছে বলে পেঁয়াজ ও চালের দাম বাড়ছে’।

সোমবার রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।

অনুমতি ছাড়া বিএনপির সমাবেশ করার শক্তি নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করেছে তাতে বোঝা যায় আওয়ামী লীগের শক্তি কতটুকু। আওয়ামী লীগের সঙ্গে জনগণ নেই আছে প্রশাসন। আর বিএনপির শক্তি কতটুকু তা সময়ই বলে দেবে’।

সাংবাদিকদের সঙ্গে কথা শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত