প্রিমিয়ার কাবাডি লিগে চ্যাম্পিয়ন নৌবাহিনী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১১:৫৪ পিএম

প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার আসরের ফাইনালে দলটি বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৯-৩৭ পয়েন্টে হারিয়ে শিরোপা নিজেদের করে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় কাবাডি স্টেডিয়ামে একই দিন প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ কাবাডির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

প্রথম বিভাগে অবশ্য লিগের পয়েন্ট অনুযায়ী শিরোপা আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল। জুরাইন জনতা ক্লাব চ্যাম্পিয়ন এবং দিয়া স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়। এদিন শেষ ম্যাচে অবশ্য দিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হেরেছে জুরাইন জনতা ক্লাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত