বোর্ডিং পাস নিয়ে বিমানের নতুন নির্দেশনা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৫:৩০ এএম

বোর্ডিং পাসে কড়াকড়ি আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিরাপত্তার কারণে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে গতকাল সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরাপত্তার কারণে অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে এবং আন্তর্জাতিক রুটের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পূর্বে

বোর্ডিং কার্ড ইস্যু (চেক ইন কাউন্টার) বন্ধ হচ্ছে। সকল ক্ষেত্রেই নিরাপত্তা তল্লাশির জন্য ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ২০ মিনিট পূর্বে বোর্ডিং গেটে যাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট যাত্রীর যাত্রা ব্যাহত হবে।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের বোর্ডিং পাস পেতে এখনো ৩০ মিনিট ও ১ ঘণ্টা আগেই চেক ইন কাউন্টারে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও অনেকে তা মানেন না। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত