সাংবাদিককে এলাকাছাড়ার হুমকি আ. লীগ নেতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

পিবিএ নিউজ এজেন্সির কামারখন্দ উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ ও তার পরিবারকে এলাকাছাড়া করার হুমকির অভিযোগে রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিক মারুফ বাদী হয়ে এ জিডি করেন।

মারুফ জানান, গত ২৩ নভেম্বর পিবিএ নিউজ এজেন্সিতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় সড়কের ছয়টি গাছ আব্দুর রশিদ আকন্দের নির্দেশে কেটে বিক্রির সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে রশিদ আকন্দ পরদিন সকাল ৯টার দিকে বাবা আব্দুল মতিনকে বাড়াকান্দি বাঁশতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনের একটি দোকানে ডেকে নিয়ে বলেন, ‘তোর ছেলের হাত-পা ভেঙে দেব। আর তোর ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকে তুলে দিয়ে তোদের এলাকাছাড়া করব।’ এ ঘটনার পর থেকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে জিডি করা হয়েছে। কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, তদন্তপূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত