প্রিয়াঙ্কা-নিকের বাড়িতে নতুন অতিথি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৪:৩৫ পিএম

বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান পপ গায়ক নিক জোনাসের প্রথম বিবাহবার্ষিকী ডিসেম্বরের শুরুতে। এ উপলক্ষে স্বামীকে আগাম উপহার দিলেন ‘দেশি গার্ল’। সম্প্রতি মুম্বাই ছাড়ার সময় সেই উপহার নিয়ে নিউইয়র্কে উড়ে যান তিনি।

নিক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, ঘুমন্ত নিককে ডেকে তুলছে গাইনো। অর্থাৎ প্রিয়াঙ্কার প্রিয় পোষ্য।

আরও দেখা যায়, দূরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সব দেখছেন। অন্যদিকে আধো ঘুমের মধ্যে গাইনোর জোরাজুরি নিককে যে বেশ বেকায়দায় ফেলে দেয়।

কিছুদিন আগে নিউইয়র্ক থেকে মুম্বাই যান প্রিয়াঙ্কা। সেখানে এসে শওকত কাইফির মৃত্যুর খবর পান, পরে তার মেয়ে শাবানা আজমির সঙ্গে দেখা করতে ছুটে যান। এরপর ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে যান। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারের বাবার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানান।

প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে। সোনালি বোসের পরিচালনায় আরও অভিনয় করেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম ও রোহিত শরফ। বর্তমানে ‘হোয়াইট টাইগার’ নামে নেটফ্লিক্সের একটি ছবি আছে নায়িকার হাতে। এতে প্রথমবারের মতো তার সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন প্রিয়াঙ্কা। এ ছাড়া মা আনন্দশীলার বায়োপিক ও হলিউডের একটি কমেডি ছবিতে দেখা যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত