মোংলায় সার্জিক্যাল পণ্য উৎপাদন করবে চীন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:০৩ পিএম

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ১ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি ওয়াই অ্যান্ড এফ হেলথকেয়ার লিমিটেড। কোম্পানিটি বিভিন্ন ধরনের সার্জিক্যাল পণ্য উৎপাদন করবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) জানায়, ওয়াই অ্যান্ড এফ হেলথকেয়ার লিমিটেড চিকিৎসা খাতে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে ১ কোটি ডলার বিনিয়োগ করছে। এরই অংশ হিসেবে কোম্পানিটি মোংলা ইপিজেডে একটি সার্জিক্যাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং শিল্প স্থাপন করতে যাচ্ছে।

শতভাগ বিদেশি মালিকানাধীন এই শিল্প প্রতিষ্ঠান বছরে ৬০ লাখ পিস পিই সিস্নভ কাভার ও থাম্ব গাউন, সিপিই সুজ কাভার ও থাম্ব গাউন, পিভিসি অ্যাপ্রোন, পিভিসি সিস্নভ কাভার, ল্যাব কোট, আইসোলেশন গাউন, ডাক্তার ক্যাপ, সার্জিক্যাল গাউন, কভারেলস, স্ক্রাব সুট, সার্জিক্যাল ড্রেপ অ্যান্ড প্যাকস উৎপাদন করবে। কোম্পানিটিতে ২ হাজার ৯৩০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ হবে।

এ বিষয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলামের উপস্থিতিতে গতকাল বেপজা ও চীনা কোম্পানিটির মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লyর রহমান ও ওয়াই অ্যান্ড এফ হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেঞ্জ ইমিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য মোহাম্মদ ফারুক আলম, মিজানুর রহমান, মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর, মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত