ভিসা ক্রেডিট কার্ডের বিল বিকাশে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:০৫ পিএম

বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ক্রেডিট কার্ডের বিল বিকাশ অ্যাপে পরিশোধ করা যাবে। এক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)।

বিকাশ অ্যাপের পে-বিল আইকন থেকে ভিসা ক্লিক করে ক্রেডিট কার্ড নম্বর, বিলের পরিমাণ এবং পিন দিয়ে বিল পরিশোধ করা যাবে। এ সেবায় ১ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য। বিকাশের সিইও কামাল কাদীর জানান, ‘ক্যাশলেস’ সমাজ নির্মাণে নির্ভরযোগ্য পেমেন্ট সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। ইবিএলের এমডি-সিইও আলী রেজা ইফতেখার বলেন, বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ দেশে কার্ডের গ্রাহক ও মার্চেন্ট পয়েন্ট বাড়িয়ে ক্যাশলেস লেনদেনের সুযোগ তৈরি করবে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত