ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:০৬ পিএম

ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার এসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭০৮তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সাত বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে– অরূপান্তরিত, ফ্লোটিং রেট, পূর্ণ অবসায়নযোগ্য, আনসিকিউরড ও অতালিকাভুক্ত। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে। এই বন্ড আর্থিক প্রাতিষ্ঠান, ইন্সু¨রেন্স কোম্পানি, বিদেশি উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১  কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্সু¨রেন্স কোম্পানি। ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত