ঠাকুরগাঁও শহরে ইজিবাইক চালকদের কাছ থেকে পৌরসভার টোলের নামে জবরদিস্ত, শারীরিক নির্যাতন চালিয়ে চাঁদা আদায় করা হচ্ছে এমন অভিযোগ তুলে গণঅবস্থান ও সংহতি সমাবেশ করেছে ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করে।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, প্রতিদিন পৌর কতৃ©পক্ষ ৫ হাজার সিস্নপের মাধ্যমে ৫০ হাজার টাকা ইজিবাইক চালকদের কাছ থেকে জোর করে চাঁদা তুলছে। আগামী ১৫ দিনের মধ্যে পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর অর্ধদিবস পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
কর্মসূচিতে চাঁদাবাজির প্রতিবাদে বক্তব্য দেন জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সহ-সভাপতি বাদশা মিয়া, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, শ্রমিক নেতা দেওয়ান প্রমুখ।
পৌর মেয়র মির্জা ফয়সল আমিন বলেন, সরকারি বিধি মোতাবেক পার্কিংয়ের জন্য আমরা টেন্ডারের মাধ্যমে ইজারা দিয়েছি। ইজারাদার টাকা আদায় করেন।
