নতুন বছরে কলকাতায় যাদের বিয়ে

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১২:৪১ পিএম

পশ্চিমবঙ্গের সিনে ইন্ডাস্ট্রিতে বিয়ের ফুল ফুটেছে। চলতি বছর বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন দুই নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান। নতুন বছরের তালিকায় নায়ক, নায়িকা, পরিচালক— সবাই আছেন। এমন খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

এর মধ্যে দুই বাংলায় আলোচনা তুলেছে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াৎ রশীদ মিথিলার প্রেম। তাদের গাঁটছড়া বাঁধা মোটামুটি পাকা।

প্রথমে বিয়ের দিন ঠিক হয়েছিল ২২ ফেব্রুয়ারি। তবে এখন জানা যাচ্ছে, ভেন্যু পেতে সমস্যা হচ্ছে বলে দিন পিছিয়ে যাচ্ছে। এর আগে যতবারই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সৃজিত, বিয়ের খবর রটেছে। কিন্তু ঘনিষ্ঠ মহল বলছে, পরিচালককে এর আগে এতটা সিরিয়াস হতে দেখা যায়নি। 

সৃজিতের মতো বিয়ে নিয়ে এখনো ততটা সিরিয়াস হতে পারেননি বন্ধু রুদ্রনীল ঘোষ। যদিও গুঞ্জন, অভিতো খুব তাড়াতাড়ি টোপর পরবেন। তার পাত্রী একেবারেই ইন্ডাস্ট্রির বাইরের।

রুদ্রনীলের এক সময়ের প্রেমিকা তনুশ্রী চক্রবর্তীও সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী রাজকুমার গুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। সেটা অস্বীকারও করেন না। কিন্তু বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। কারণ বিয়ে ও কমিটমেন্ট নিয়ে তার ফোবিয়া রয়েছে।

পরমব্রত চট্টোপাধ্যায় অনেক দিন ধরেই লিভ ইন সম্পর্কে থাকলেও বিয়ে নিয়ে উদ্যোগী হননি। তিনি লং ডিসট্যান্স রিলেশনশিপেরও আদর্শ উদাহরণ হতে পারেন। তার প্রেমিকা ইকা নিজের দেশ ও ক্যারিয়ার ছেড়ে কলকাতায় এসেছেন। তারাও আগামী বছরে বিয়ে করতে পারেন।

বছরের শুরুতে বিয়ে করছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তবে সম্ভাব্য বিয়ের তালিকায় সবচেয়ে বড় নাম দেব-রুক্মিণী। নায়কের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, জানুয়ারিতেই বিয়ের পরিকল্পনা তাদের। যদিও দেক মাঝেমধ্যেই বলে থাকেন, তিনি কাউকে না জানিয়ে একেবারে ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত