জঙ্গি হামলা বন্ধে জাতীয় ঐক্যের দাবি ফখরুলের

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০২:১৩ এএম

গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার বহুল আলোচিত রায়ে স‡ন্তাষ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভবিষ্যতে যাতে এ ধরনের জঙ্গি হামলা আর না হতে পারে সেজন্য সরকারের উদ্যোগে সব দলকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদবিরোধী ‘জাতীয় ঐক্য’ করতে হবে।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ দাবির কথা জানান।

কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবাল স্মরণে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল বলেন, ‘হলি আর্টিজানের রায়ে আমরা সন্তুষ্ট এজন্য যে, এ রায়ে ভয়ংকর ও ভয়াবহ হয়ে ওঠা জঙ্গিবাদ, যা মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা রায় হয়েছে। সেই রায়কে আমরা স্বাগত জানাই।’ 

রায়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। এই ঘটনা ঘটানোর সুযোগ থাকে কোথায়? তখনই সুযোগ সৃষ্টি হয়, যখন মানুষ কথা বলতে পারে না, যখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারায়, যখন মানুষ তার ব্যথা-বেদনা, আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার ১০-১২ বছর ধরে দেশে এই অবস্থাই তৈরি করে রেখেছে।

সরকারি চাকরি পাওয়ার ড়্গেত্রে সরকার যে প্রক্রিয়া অনুসরণ করে তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এখন ডিএনএ টেস্ট করে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়। কী সেই টেস্ট? টেস্ট এটুকুই– প্রার্থীর গায়ে বিএনপি ও জাতীয়তাবাদের কোনো গন্ধ আছে কি না। এ ঘটনাগুলো আপনারা সবাই জানেন। এজন্য আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। ১৯৭১ সালে আমরা যে চেতনা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিলাম, সেই চেতনা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে এই সরকার ধ্বংস করেছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশীদুল হাসান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য কবি আবদুল হাই শিকদার ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত