শুটিংয়ের সেটে বাস্তবে নামাজ পড়লেন সিয়াম

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১২:৫৪ পিএম

সিলেটে শুরু হয়েছে রায়হান রাফি পরিচালিত ‘ইত্তেফাক’ সিনেমার কাজ। এই সিনেমায় কাজ করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন আরেক জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম।

সম্পূর্ণ মৌলিক গল্পে ‘ইত্তেফাক’ সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। এদিকে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সিয়ামের নামাজপড়ারত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই যখন কৌতূহলী হয়ে ছবিটির সম্পর্কে জানতে চাচ্ছিলেন তখন নির্মাতা রায়হান রাফি ছবির রহস্য পরিষ্কার করলেন।

রায়হান রাফি জানান, সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে একটি দৃশ্যে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা সিয়াম আহমেদ। তবে তা কোন নাচ-গানের দৃশ্য নয়, সেটি একটি নামাজের দৃশ্য। সিয়াম দৃশ্যটির জন্য সত্যি সত্যিই নামাজ পড়েছেন।’

পরিচালক আরও জানান, সিনেমাটি হবে থ্রিলারধর্মী। পরিচালনার পাশাপাশি এর গল্প আর চিত্রনাট্যও রাফির লেখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত