নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘রবিবার’-এর ট্রেইলার মুক্তি পেয়েছে শনিবার। কলকাতার শনিবার দুপুরে ‘রবিবার’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে জয়া-প্রসেনজিৎ সহ উপস্থিত ছিলেন ছবির পরিচালক অতনু ঘোষ, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্রসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।
সেই অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘আমার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ‘রবিবার’। সেই সঙ্গে এমন একটি ছবিতে আমি কাজ করেছি বুম্বাদার সঙ্গে। এটাও কম কথা নয়। আশা করছি এই ছবিটি দর্শকের কাছে সমাদৃত হবে।’
২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অতনু ঘোষের রোমান্টিক থ্রিলার ‘রবিবার’। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। আবেগ ও থ্রিলারের মিশ্রণ থাকবে ছবিতে। ‘রবিবার’-এ প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়াকে দেখা যাবে সায়নী চরিত্রে।
