জাতীয় ও জেলা পর্যায়ে সবচেয়ে বেশি মূল্য সংযোজন করদাতা (ভ্যাট) প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাটদাতা এসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে সংস্থাটি। এজন্য ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা ২০০৫’ অনুযায়ী জাতীয়ভাবে চারটি ক্যাটাগরিতে ৯টি প্রতিষ্ঠানকে ও জেলা পর্যায়ে ১৩৫ প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। জাতীয়ভাবে পুরস্কারের জন্য নির্বাচিত ৯ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে উৎপাদন খাতে স্কয়ার ফরমুলেশনস, অ্যারিস্টোফার্মা ও রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট। ব্যবসা খাতের হ্যামকো করপোরেশন, এসসি জনসন ও সিমেন্স হেলথ কেয়ার। সেবা খাতের চিটাগাং ওয়্যার হাউজ, কাতার এয়ারওয়েজ এবং থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পাবলিক কোম্পানি। জেলা পর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে পর্যায়ক্রমে ঢাকায় বার্জার পেইন্টস বাংলাদেশ, সিনকস ইঞ্জিনিয়ার্স, কিশোরগঞ্জে এমএম খান ফুড, মাহাবুব ট্রেডার্স ও মদন গোপাল সুইটস কেবিন। গাজীপুরে পপুলার ফার্মাসিউটিক্যালস, নেত্রকোনার আকিজ বিড়ি ফ্যাক্টরি ও শিল্পী এন্টারপ্রাইজ, শেরপুরের বাজাজ কর্নার ও চারু সুইটস, ময়মনসিংহে এসএমসি এন্টারপ্রাইজ ও গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকান, মুন্সীগঞ্জের সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন। নারায়ণগঞ্জের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও সজীব করপোরেশন, নরসিংদীর আএফএল ইলেকট্রনিক্স, সোহেল ট্রেডিং করপোরেশন, জামালপুরের মোহিনী বিড়ি ফ্যাক্টরি, মেসার্স দেশ নির্মাণ ও আজমেরী সুইটস।
টাঙ্গাইলের ভিকার কনক্রিট প্রোডাক্টস, মেসার্স জুপিটার এন্টারপ্রাইজ, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার, মানিকগঞ্জের নিপ্পন পেইন্ট, কক্সবাজারের ওশেন প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, খাগড়াছড়ির ফোর স্টার এন্টারপ্রাইজ ও অরণ্য বিলাস, চট্টগ্রামের বনফুল অ্যান্ড কোং, ব্র্যাক আড়ং এবং চৌধুরী টি ওয়্যার হাউজ। বান্দরবানের হোটেল হিলভিউ রেসিডেন্সিয়াল, চাঁপাইনবাবগঞ্জের আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরি, নিউ নবাব মিষ্টান্ন ভাণ্ডার ও অর্থী বাজাজ মার্ট, নওগাঁর মেঘলা এন্টারপ্রাইজ ও এসআর ট্রাভেলস। নাটোরের নাটোর এগ্রো, গণী এন্টারপ্রাইজ ও মৌচাক মিষ্টি ভাণ্ডার। পাবনার আকিজ বিডি ফ্যাক্টরি, তরঙ্গ ট্রেডার্স ও ইয়াকুব অটো সার্ভিস সেন্টার, বগুড়ার এবি সিরামিকস ইন্ডাস্ট্রিজ, আমির অ্যান্ড সন্স, এশিয়ান সুইটমিট অ্যান্ড কোল্ড ড্রিংকস, রাজশাহীর নিটল নিলয় ফিল্টার ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন প্লাজা ও নানকিং চাইনিজ রেস্টুরেন্ট, সিরাজগঞ্জের কিছমত বিড়ি ফ্যাক্টরি, মনিকা ডিস্ট্রিবিউশন ও ধানসিঁড়ি দই ঘর, মৌলভীবাজারের ইস্পাহানি টি, সিলেটে শেলটেক টেকনোলজি, ট্রান্সকম ফুডস, সুনামগঞ্জে সীমা লাইমস ইন্ডাস্ট্রিজ, পিকে ট্রেডিং ডিস্ট্রিবিউটর ও লতিফা কমিউনিটি সেন্টার, হবিগঞ্জে হবিগঞ্জ এগ্রো, শরীফ স্টোর ও গ্রীন প্লানেট রিসোর্ট। কুমিল্লার শফিউল আলম স্টিল রি-রোলিং মিলস, এশিয়ান পেইন্টস ও বনফুল অ্যান্ড কোং। চাঁদপুরের মোহাম্মদ আলী ফুড প্রোডাক্টস ও রেডচিলি চাইনিজ রেস্টুরেন্ট, নোয়াখালীর গেস্নাব ড্রাগস, আদিত মোটরসাইকেল গ্যালারি ও বিশ্বনাথ কর্মকার অ্যান্ড আদার্স। ফেনীর আবুল বিড়ি ফ্যাক্টরি, হাজী এন্টারপ্রাইজ ও স্টার লাইন স্পেশাল, ব্রাহ্মণবাড়িয়ার চৌধুরী রিফাইনারি ও হোটেল উজান ভাটি। লক্ষ্মীপুরের পিটি কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ, হরিনারায়ণ মজুমদার অ্যান্ড সন্স ও মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুলনার খোরশেদ মেটাল ইন্ডাস্ট্রিজ, সেইফ এন সেইভ ও সিটি ইন, ঝালকাঠির সাবিহা কেমিক্যাল ওয়ার্কস, সারেং ফার্নিচার, পিরোজপুরের ছালেহীয়া ডকইয়ার্ড, পটুয়াখালীর সিকদার কেমিক্যাল ওয়ার্কস ও মল্লিকা রে‡স্তারাঁ, বাগেরহাটে আকিজ বিড়ি ফ্যাক্টরি, হোটেল পশুর, বরগুনায় হক কেমিক্যাল ওয়ার্কস ও হুমায়ুন স্টোর। বরিশালে অলিম্পিক সিমেন্ট ও এশিয়ান পেইন্টস ও গ্রীন লাইন ওয়াটার ওয়েজ, শরীয়তপুরে বাজাজ ভিলেজ, সাতক্ষীরায় চায়না বাংলা ফুডস, বাজাজ সেলস পয়েন্ট ও পানসি রেস্তোরাঁ, কুষ্টিয়ায় বনানি বিডি ফ্যাক্টরি, রেকিট বেনকাইজার ও দিশা। গোপালগঞ্জে রুবেল কেমিক্যাল বাংলাদেশ, মেসার্স কাজী সৈয়দ আলী ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস, চুয়াডাঙ্গার বাজাজ মটরস, ঝিনাইদহের আকাশ ফোম ইন্ডাস্ট্রিজ ও জননী অটোস, যশোরের ওরিয়েন্টাল ওয়েল কোং, শুভ এন্টারপ্রাইজ ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, নড়াইলের ঐশী এন্টারপ্রাইজ, ফরিদপুরের শেফ ফুড ইন্ডাস্ট্রিজ, জ্যামসন্স ইন্টারন্যাশনাল ও হোটেল র্যাফেল ইন। মাগুরায় আমিন মটরস, মেহেরপুরের ইসলাম স্টোর, আমিন মিষ্টান্ন ভাণ্ডার, রাজবাড়ীর মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ ও আমিন বাজাজ, কুড়িগ্রামে জলিল বিডি ফ্যাক্টরি, নাসির অ্যান্ড কোং এবং টেরডেস গোমস গেস্ট হাউজ, গাইবান্ধায় বাজাজ প্যালেস, এসকেএস ইন, ঠাকুরগাঁওয়ে এ রউফ ট্রেডার্স, গোওসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দিনাজপুরে কিউভিসি বিডি, নূর মটরস ও জুয়েল ট্রেডার্স, নীলফামারীর সানিটা সিরামিকস (টাইলস ইউনিট), আলহাজ কুতুব অ্যান্ড সন্স। পঞ্চগড়ের ম্যাক্স প্রি-স্টেস, আশা এন্টারপ্রাইজ। রংপুরের মায়া বিড়ি, ওয়ালটন প্লাজা ও আরডিআরএস গেস্ট হাউজ এবং লালমনিরহাটে আকিজ বিডি ফ্যাক্টরি।
